করলা ৫-৬টি
পেঁয়াজকুচি ২টি
রসুনবাটা ১ চা-চামচ
আদাবাটা ১ চা-চামচ
কাঁচা মরিচকুচি ২-৩টি
হলুদগুঁড়া আধা চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
ধনেগুঁড়া ১ চা-চামচ
জিরাগুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো
সুতা বা টুথপিক (করলা বেঁধে রাখার জন্য)
করলা ধুয়ে মাঝখান থেকে কেটে ভেতরের বীজ বের করুন।
লবণ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন (তেতো কমানোর জন্য)। তারপর পানি দিয়ে ধুয়ে নিন।
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। এরপর আদা-রসুনবাটা দিয়ে কষান।
সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালো করে ভেজে কাঁচা মরিচ দিয়ে মিশ্রণটা শুকনা করে নামিয়ে নিন।
প্রতিটি করলার ভেতরে এই মিশ্রণ দিয়ে সুতা বা টুথপিক দিয়ে বেঁধে দিন, যাতে মিশ্রণটি বের হয়ে না যায়।
কড়াইতে তেল গরম করে করলাগুলো হালকা আঁচে ঢেকে ভাজুন।
মাঝেমধ্যে উল্টিয়ে দিন, যাতে সব দিক সুন্দর করে সোনালি রং হয়।