জেফার–রাফসান হানিমুনে কোথায় গেছেন, দেখুন ১০টি ছবিতে
জীবনযাপন ডেস্ক
১৪ জানুয়ারি বিয়ে করেছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।গতকাল ৩ মে রাত সাড়ে তিনটার দিকে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন জেফার। তা দেখে অনুমান করা হচ্ছে, হানিমুনে গেছেন তাঁরা।ভিডিওর সঙ্গে জেফার জুড়ে দিয়েছেন তাঁর নতুন গান ‘তোর ছায়া’। ট্যাগ করেছেন জীবনসঙ্গী রাফসান সাবাবকে।তবে হানিমুনে ঠিক কোথায় গেছেন, তা বলেননি। ভূপ্রকৃতি দেখে গুগল লেন্স বলছে, জায়গাটি মালয়েশিয়া।দেখে মনে হচ্ছে লঙ্কাউই স্কাই ব্রিজের ওপরে।সম্ভবত মালয়েশিয়ার লঙ্কাউই ইউনেসকো গ্লোবাল জিওপার্কে।
বিজ্ঞাপন
এটিও সম্ভবত লঙ্কাউই স্কাই ব্রিজের ওপরে।সমুদ্রস্নানে জেফার।মাউন্ট মাচিংচাংয়ে কেব্ল কারে ওঠার আগে কি?সম্প্রতি নতুন গান মুক্তি দিয়েছেন জেফার, পেয়েছেন মেরিল–প্রথম আলো পুরস্কার, আর এখন আছেন হানিমুনে—সব মিলিয়ে সময়টা তাঁর ভালোই যাচ্ছে।