টুইঙ্কেল খান্না আর অক্ষয় কুমার—চিন্তাচেতনায় দুজন নাকি দুই ভিন্ন গ্রহের মানুষ। বিয়ের ২১ বছর পর তাঁরা একটি ছবি প্রকাশ করে বলেছিলেন যে এখন যদি কোনো পার্টিতে তাঁদের দুজনার দেখা হতো, কেউ নাকি কারও সঙ্গে কথাই বলতেন না। একজন লেখক তো আরেকজন অ্যাকশন হিরো। একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কাছের লোক’ হিসেবে জনপ্রিয় তো আরেকজন সরকারের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসেন আলোচনায়। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই দম্পতির ২৩ বছরের দাম্পত্যজীবন।
