আফগান কনের ডাচ বর, নেদারল্যান্ডসে বিয়ে করে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে

আফগানি নারীদের সম্পর্কে প্রথাগত ধারণা বদলে দিচ্ছেন নার্গিস হামদার্দ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
মা–বাবার সঙ্গে এক যুগ আগে পড়াশোনার উদ্দেশ্যে নেদারল্যান্ডসে যান ১৪ বছরের নার্গিস
২০২২ সালে ইউনিভার্সিটি অব আমস্টারডাম থেকে সামাজিক বিজ্ঞান ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই সহপাঠী ডাচ তরুণ কিওন ভার্জিলের সঙ্গে প্রেম
সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডামে মুসলিম ও খ্রিষ্টীয় রীতি মেনে বিয়ে করেছেন এ দুজন
আধুনিক আফগান নারী নার্গিস নিজের নিয়মে বাঁচেন—উচ্চশিক্ষা শেষে চাকরি করছেন নিজের পছন্দে, নিজের সব শখ–আহ্লাদ মিটিয়ে চলেছেন তিনি
বিয়ের সময় আফগান সংস্কৃতির সব রীতিনীতি পালন করেছেন। সেদিন বরের পরনেও ছিল আফগান পুরুষের বিয়ের পোশাক
বিয়ের এসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে
নার্গিস লিখেছেন, ‘প্রতিটি অসম্ভব, অবাস্তব নিয়মকানুনের বেড়াজালের আড়ালে একজন আফগান নারী রয়েছেন, যে এখনো স্বপ্ন দেখতে জানে’
তিনি আরও লিখেছেন, ‘ওরা নারীকে শিক্ষার অধিকার দিতে ভয় পায়। কেননা ওরা কোনো দিন একজন শিক্ষিত নারীর সঙ্গে বন্দুক দিয়ে লড়াই করে পারবে না।’
বিয়ের ফটোশুটের সঙ্গে নার্গিসের এ কথাগুলো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে
জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এই জুটি ফেব্রুয়ারিতে উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে
নতুন দেশে এক আফগান তরুণী ও ডাচ তরুণ শুরু করছেন জীবনের নতুন অধ্যায়