২৪ নভেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে দশম জাতীয় এসএমই পণ্য মেলা। দোকানের সংখ্যা, বৈচিত্র্য আর মেলা চলার দৈর্ঘ্য—সব দিক দিয়েই বড় হয়েছে এবারের মেলা। ফ্যাশন পণ্যের পাশাপাশি পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক পণ্য, খাবার—এসবও পেয়েছে বিশেষ গুরুত্ব। তৃতীয় দিনেই ভিড় ছিল নজরকাড়া। পণ্যের দামও মনে হয়েছে বাজার আর অনলাইন থেকে কম। বেশ কিছু ফ্যাশন হাউস দিচ্ছে বিশেষ ছাড়। বৃহস্পতিবার তৃতীয় দিনে মেলা ঘুরে যা দেখা গেল—