আচার-আচরণ, মানবতাবোধ আর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই প্রিন্সেস ডায়ানাকে মাথায় তুলে রেখেছিল পুরো বিশ্ব। ডায়ানার জীবন ছিল রাজপরিবারের অগণিত কঠোর নিয়ম আর অলিখিত রীতিনীতিতে বাঁধা। তবু সেই কাঠামোর ভেতর থেকেই বারবার বেছে নিয়েছেন নিজের পছন্দের পথ। খুব বড় কোনো ঘোষণার মাধ্যমে নয়; বরং ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রকাশ করেছেন নিজের মতামত। কোথায় আবেগ লুকাবেন আর কোথায় প্রকাশ করবেন, সন্তানদের কীভাবে বড় করবেন, মানুষের সঙ্গে কীভাবে মিশবেন—এসব ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছিলেন নিজের অনুভূতি ও পরিস্থিতির বাস্তবতাকে। তখন হয়তো ঘটনাগুলো খুব তাৎপর্যপূর্ণ মনে হয়নি। কিন্তু এখন বোঝা যায়, সেই ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে বদলে দিয়েছে রাজপরিবারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। জেনে নেওয়া যাক, কোন নিয়ম ভাঙার কারণে ডায়ানাকে মনে রেখেছে বিশ্ব।

সূত্র: হিস্ট্রি ইজ টাইমলেস