ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড ২০২২

একনজরে বিজয়ীরা

ভারতের মুম্বাইয়ের পাঁচতারকা হোটেলগুলোর মধ্যে প্রথমদিকেই থাকবে সেন্ট রেজিসের নাম। গতকাল বুধবার সন্ধ্যায় সেখানেই বসেছিল ভারতের ফ্যাশনেবল তারাদের মিলনমেলা। অনুষ্ঠিত হলো ভারতীয় ফ্যাশন আর বিউটির সবচেয়ে বড় আসরগুলোর একটি ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড। একনজরে দেখে নেওয়া যাক কাদের হাতে উঠল ফ্যাশন আর বিউটির বিভিন্ন ক্ষেত্রের সেরার পুরস্কার।
কৃতি শ্যাননের হাতে উঠেছে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ‘স্টাইল আইকন অব দ্য ইয়ার’। তিনি দেখা দিয়েছেন একটি সাদা কাটআউট ড্রেসে। ইদানীং প্রায়ই ভারতের সেরা সব ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে দেখা দিচ্ছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জাহ্নবী কাপুর মৎস্যকন্যার বেশে হাতে তুলেছেন ‘স্ক্রিন স্টিলার’–এর পুরস্কার। মানে তিনি যদি স্ক্রিনে থাকেন, তবে আপনি অন্য কাউকে না দেখে শুধু জাহ্নবীর দিকেই তাকিয়ে থাকবেন
লালগালিচায় ক্যাটরিনা কাইফ হাঁটেন বডি হাগিং স্লিপ ড্রেসে। সোনালী সিকুইনের গাউন থেকে ঝিলমিল আলো ঝরেছে। ক্যাটরিনা তাঁর বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’র জন্য পেয়েছেন বছরের সেরা তারকা উদ্যোক্তার পুরস্কার
দক্ষিণ ভারতীয় ‘সুইটহার্ট’ রাশ্মিকা মান্দানা দেখা দেন একটি গাঢ় মেরুনরঙা গাউনে। সেই গাউনে আবার চুমকি দিয়ে আঁকা নানা ফুল–পাতা। এই ইভেন্টে তাঁর হাতে উঠেছে ‘ব্রেকথ্রু ফেস অব দ্য ইয়ার’ পুরস্কার
কিয়ারা আদভানি দেখা দিয়েছেন কালো একটা স্লিট গাউনে। তাঁর হাতে উঠেছে গ্লোল্ডেন বিউটি অব দ্য ইয়ার পুরস্কার
ফ্যাশন আর স্টাইলের এই রাতে বিজয় ভার্মার হাতে উঠেছে সেরা উদীয়মান ফ্যাশন তারকার পুরস্কার
আয়ুষ্মান খুরানা হয়েছেন ড্যাপার ডিসরাপ্টার। মানে যিনি ফ্যাশনের সব নিয়মকানুন, ট্রেন্ড চূর্ণ–বিচূর্ণ করে নিজের ফ্যাশনকে প্রতিষ্ঠা করেছেন
সারা আলী খানের ফ্যাশন নিয়ে ভারতের ফ্যাশন ইন্ডাস্ট্রি বহু ভাগে, তর্কে ভাগ হয়েছে। সেই বিতর্কিত ফ্যাশন নিয়েও তাঁর হাতে উঠেছে ‘অরিজিনাল জেন–ফ্যাশন সেটার’–এর পুরস্কার। মানে তরুণেরা কী পোশাক পরবেন, না পরবেন, তা নাকি সারাই ঠিক করে দিচ্ছেন আজকাল। ‘ব্ল্যাক বিউটি’ হিসেবে ফ্যাশনের এই রাতে নজর কেড়েছেন তিনি
ভিকি কৌশলের হাতে উঠেছে ‘আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার
এই পুরস্কার বিতরণীর অন্যতম বিচারক ছিলেন আরেক বলিউড তারকা ও ফ্যাশন আইকন মালাইকা অরোরা