৩টি সুযোগ, আবেদনের সময় এখন

  • প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিলের আওতায় ২০২৩ সালের বৃত্তির জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে যাঁরা পিএইচডি গবেষণা করতে চান, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, চিকিৎসাবিজ্ঞানসহ ১২টি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সুযোগ আছে। আবেদনের শেষ সময় ৩১ মার্চ। বিস্তারিত দেখুন এখানে।

  • ২০২৩ শিক্ষাবর্ষে ইন্দোনেশিয়ার কেমিট্রান নাগরা বারকেমবানা (কেএনবি) বৃত্তি প্রদান করা হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। ইন্দোনেশিয়ার সরকারি বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে এই বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির আওতায় স্নাতক, মাস্টার্স, ডক্টরাল পর্যায়ে ইন্দোনেশিয়ার ২৭টি বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। ১৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট –এ বিস্তারিত জানা যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

  • সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ং সোশ্যাল এন্টারপ্রেনার্স (ইয়েস) গ্লোবাল প্রোগ্রাম ২০২৩–এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ৬ মাসের এই প্রকল্পে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণেরা আবেদন করতে পারেন। ২০১০ সাল থেকে এই প্রোগ্রাম আয়োজন করছে ইয়েস গ্লোবাল। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় প্রকল্পটিতে অংশ নিতে হলে আগামী ১২ মার্চের মধ্যে আবেদন করতে হবে। তরুণ উদ্যোক্তারা তাঁদের আইডিয়া উপস্থাপন থেকে শুরু করে বিনিয়োগ প্রাপ্তিরও সুযোগ পেতে পারেন। বিস্তারিত এই লিংকে।