বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত আরোহণে বাংলাদেশি তিন অভিযাত্রী, ১০ ছবিতে তাঁদের অভিযানের গল্প

বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী, তৌফিক আহমেদ ও তানভীর আহমেদ বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (৮ হাজার ১৬৩ মিটার) অভিযানে গেছেন। নেপালের মানসিরি হিমাল রেঞ্জে অবস্থান এই ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’-খ্যাত পর্বতের। আজ তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২–এ পৌঁছে গেছেন। এর আগে বেশ কয়েক দিন তাঁরা বেজক্যাম্পে অবস্থান করে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। এখন ক্যাম্প-২ থেকে ধাপে ধাপে আরও ওপরের ক্যাম্পে চলে যাবেন। আবহাওয়া অনুকূলে থাকলে ২৬ সেপ্টেম্বর মানাসলু পর্বতশিখর স্পর্শ করার চেষ্টা করবেন তাঁরা।

বেজক্যাম্পে তিন পর্বতারোহী (বাঁ থেকে) বাবর আলী, তানভীর আহমেদ ও তৌফিক আহমেদ
ছবি: ভার্টিক্যাল ড্রিমার্সের সৌজন্যে
মানাসলু পবর্তের বেজক্যাম্পে শেরপাদের পূজা পর্ব
তুষারে ঢেকে আছে অভিযাত্রীদের তাঁবু
তাঁবু ছেড়ে আরও উচ্চতায় যাত্রা
শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা
একটু জিরিয়ে নেওয়া
মেঘের সমুদ্রে ডুবে আছে পর্বত
অতিরিক্ত অক্সিজেনের সহায়তা ছাড়াই অভিযান করবেন বাবর আলী
বাবর আলী ও তানভীর আহমেদ পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য
তৌফিক আহমেদ পরিচিত তমাল নামে। তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের সদস্য