ইনস্টাগ্রামে উঁকি দিয়ে

বছর শেষে কে কোথায়

বছরের শেষ সময়ে এসে দেশি-বিদেশি সব তারকাই যেন একটু বেশি সময় দিচ্ছেন ইনস্টাগ্রামে। প্রতি স্ক্রলেই ভেসে উঠছে একের পর এক ফটোশুট। কাজের চাপ কম, সবাই কমবেশি রয়েছেন ফুরফুরে মেজাজে। কেউ ঘুরে বেড়াচ্ছেন সাগরে বা সমুদ্রপাড়ে। কেউবা আবার বাড়ির ছাদকেই স্টুডিও বানিয়ে করছেন ফটোশুট। এ ছাড়া অনেকেই সেজেছেন বিয়ের বড় বা কনে, অন্যদিকে বাকিরা দল বেঁধে খাচ্ছেন বিয়ের দাওয়াত। সমানে চলছে লেটনাইট পার্টিও। বছরের শেষবেলায় দেখে নেওয়া যাক দেশি তারকাদের সে রকমই কিছু ছবি।
ঢালিউড তারকা জয়া আহসান নতুন ফটোশুটে নিজেকে তুলে ধরেছেন নতুন রূপে। আর তাঁর এই লুক পছন্দ করেছেন ভক্তরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বাংলাদেশি অভিনেত্রী রুনা খান যেন ফিরে গেছেন তাঁর ঝলমলে কৈশোরে। শ্রীলঙ্কার কলম্বো থেকে একের পর এক ছবি প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে
দেশের গুণী আলোকচিত্রী জয়িতা তৃষার ক্যামেরায় ধরা দিয়েছেন ভাবনা
এটা ছিল ভাবনার বড়দিনের লুক
ছবিটি পোস্ট করে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘আমি নিরাপদ, এর চেয়ে ভালো অনুভূতি আর হয় না। এটিই সমস্ত অনুভবের ভেতর সেরা।’
ছোট পর্দার বড় তারকা সাফা কবির বড়দিনের আয়োজনের বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজের ভেতরের আলো কেউ নিভিয়ে দিতে পারে না।’
এই ছবি পোস্ট করে সাফা কবির লিখেছেন, ‘তোমার হাসিতে উজ্জ্বল হোক সূর্যের আলো।’
স্নিগ্ধ সোহানা সাবা। রাজধানীর ধানমন্ডিতে তোলা ছবিটির ক্যাপশনে জুড়ে দিয়েছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা, ‘ থাকুক তোমার একটু স্মৃতি থাকুক, একলা থাকার খুব দুপুরে, একটি ঘুঘু ডাকুক।’
জার্মানির হাইডেলবার্গ ক্যাসলে তাহসান খান
আইফেল টাওয়ারের ছবিটি তাহসানের তোলা
বাঁধনের বছরের শেষ সময়টা কাটছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
ডেনিমের টপ আর জিনসে মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল