এক ক্লিকেই বিশ্বভ্রমণ 

প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই স্মার্টফোনের এক ক্লিকেই সারা বিশ্বের যেকোনো গন্তব্যের উড়োজাহাজের টিকিট ও হোটেল বুকিং করা সম্ভব। গোযায়ান, শেয়ারট্রিপ বা বুকিং ডট কমের মতো অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলো এই প্রক্রিয়াকে করেছে অত্যন্ত সহজ ও নিরাপদ। ওয়েবসাইট বা অ্যাপে গন্তব্য ও তারিখ নির্বাচন করে খুব সহজেই পছন্দমতো ফ্লাইট বা রুম বাছাই করা যায়। কার্ড ও এমএফএসে মূল্য পরিশোধ করা সম্ভব। পাশাপাশি বিভিন্ন ডিসকাউন্ট, প্রমো কোড, ক্যাশব্যাক ও ইএমআই সুবিধা থাকায় ভ্রমণ খরচও বেশ সাশ্রয়ী।

বুকিংয়ের আগে যা খেয়াল রাখবেন

ভ্রমণ বা ব্যবসায়িক কাজে দূরে কোথাও গেলে থাকার জায়গাটি হওয়া চাই আরামদায়ক ও নিরাপদ। তাই আপনার ট্রিপকে স্বস্তিদায়ক করতে বুকিংয়ের আগে পাঁচটি বিষয় যাচাই করে নেবেন—

● হোটেল ও রিসোর্টটি আপনার কাজের জায়গা থেকে কত দূরে, তা ম্যাপে দেখে নিন।

● অনলাইনে বুকিংয়ের সময় দেখানো ভাড়ার বাইরে অনেক সময় অতিরিক্ত সার্ভিস চার্জ, ভ্যাট বা  ফি যুক্ত থাকে। বুকিং চূড়ান্ত করার আগে মোট খরচের হিসাবটি ভালোভাবে বুঝে নিন। 

● শুধু হোটেলের নিজস্ব ওয়েবসাইটের সুন্দর ছবির ওপর পুরোপুরি নির্ভর করবেন না। গোযায়ান, গুগল, ট্রিপঅ্যাডভাইজার ও বুকিং ডট কমের মতো থার্ড-পার্টি প্ল্যাটফর্মে সাম্প্রতিক অতিথিদের রিভিউ পড়ুন। 

● আপনার প্রয়োজন অনুযায়ী বেসিক সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করুন। যেমন—কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রি ওয়াই-ফাই, রুম সার্ভিস ও পর্যাপ্ত পার্কিং সুবিধা। 

● নিরাপত্তায় আপস করা উচিত নয়। হোটেলটি নিরাপদ এলাকায় অবস্থিত কি না, তা যাচাই করুন।