মন ভালো ছিল না সাবিলা নূরের। বিষণ্নতা, দুশ্চিন্তা, ব্যক্তিগত জীবনের জটিলতা চেপে ধরেছিল। তাই সবকিছু থেকে লম্বা ছুটি নিয়ে বাবা–মাকে সঙ্গী করে জুলাই মাসের শুরুতেই উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। আগস্টে ফেরার কথা থাকলেও এখনো দেশে ফেরেননি। সেখানে সাবিলা আছেন বোনের বাসায়। দেখে নেওয়া যাক, যুক্তরাষ্ট্রে কোথায় কোথায় বেড়াচ্ছেন সাবিলা। কেমন সাজপোশাকেই বা দেখা গেল তাঁকে?
