যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে একটি পোষা অজগরকে কামড়ে আহত করেছেন মার্কিন নাগরিক ডেভিড সেন্ক (৫৪)। এতে সাপটির কয়েকটি হাড় ভেঙে গেছে। পরে এটিকে হাসপাতালে নিয়ে জরুরি অস্ত্রোপচার করা হয়। এখন এটি অ্যানিমেল কেয়ার সার্ভিসেসের তত্ত্বাবধানে আছে। সার্ভিসেসের ব্যবস্থাপক গিনা নেপ বলেন, ‘তিন ফুট দীর্ঘ অজগরটির অবস্থা এখন ভালোর দিকে। গত শুক্রবার শহর পুলিশের সার্জেন্ট অ্যান্ড্রু পেট্রিট বলেন, ডেভিডকে আটক করা হয়েছে। কারাগারে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনা সম্পর্কে আমার কিছুই মনে নেই। আমি তখন মাতাল ছিলাম।’ রয়টার্স।