অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিনজন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। তাঁরা সবাই পুলিশের অস্ত্র উদ্ধার ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরখাস্ত হওয়া পরিদর্শকেরা হলেন পরিদর্শক রুহুল আমিন, গিয়াস উদ্দিন ও শফিউদ্দিন শেখ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তবে কোন ধরনের অনৈতিক কাজে তাঁরা অভিযুক্ত তা জানা যায়নি।