অবশেষে শ্রদ্ধা...

পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তা প্রমাণ করতে ১৬১১ সালের ১৪ এপ্রিল রোম শহরের একটি পাহাড়ে নিজের বানানো টেলিস্কোপ প্রদর্শন করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও। এ কারণে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে তিনি নিগৃহীত হয়েছিলেন। সেই ঘটনার ৪০০ বছর পর গত বৃহস্পতিবার তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভ্যাটিকান। গ্যালিলিও যে জায়গায় টেলিস্কোপ প্রদর্শন করেছিলেন, সেখানে গড়ে উঠেছে আমেরিকান একাডেমি নামে কলা ও মানবিকবিষয়ক গবেষণাগার। গ্যালিলিওর সম্মানে সেখানে শিল্পকলার প্রদর্শনী হয়। বৃহস্পতিবার সেখানে ভ্যাটিকানে রক্ষিত জ্যোতির্বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সরঞ্জামেরও প্রদর্শনী হয়। এপি