ঈদ উপলক্ষে গত ৩১ আগস্ট বিবাহিত বনাম অবিবাহিত পুরুষদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামে। ম্যাচে অবিবাহিত দল ৪-৩ গোলে বিবাহিত দলকে পরাজিত করে। এলাকার কয়েক শ মানুষ গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচটি উপভোগ করেন। ওই গ্রামের বন্ধন যুব ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ম্যাচটির আয়োজন করা হয়। সংঘের সভাপতি শরীফুল ইসলাম বলেন, ঈদের দিন এলাকাবাসীকে আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়। দাউদকান্দি প্রতিনিধি