যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আজ রোববার স্থানীয় বিএনপির ডাকা হরতাল চলাকালে যুবলীগের কর্মীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।এ সময় সাংবাদিকদের কাছে থাকা তিনটি ভিডিও ক্যামেরা ও সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। সকাল সাড়ে আটটায় নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকেরা হলেন: দেশ টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, চ্যানেল আইয়ের আকরামুজ্জামান, মাছরাঙা টিভির রাহুল রায়, বাংলাভিশনের এস এম ফরহাদ, দিগন্ত টিভির তরিকুল ইসলাম ও ক্যামেরাম্যান জুবায়ের হোসেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছোড়া বোমায় নিহত হন। এর প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা বিএনপি আজ নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।