অস্ত্রসহ যুবলীগের নেতা আটক

ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়াকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আজ সোমবার সন্ধ্যায় সুমনকে আটক করেন র‌্যাব-১-এর সদস্যরা।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আরও অস্ত্র ও অন্যান্য সন্ত্রাসীকে আটকের জন্য সুমন ভূঁইয়াকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।