আইফার উপস্থাপক শহীদ কাপুর

বলিউড তারকা শহীদ কাপুর ত্রয়োদশ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির (আইফা) অনুষ্ঠান উপস্থাপনা করবেন। গত মঙ্গলবার আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরে আগামী ৭ থেকে ৯ জুন এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের কিছু অংশ অপর বলিউড তারকা শাহরুখ খান ও হূতিক রোশনেরও উপস্থাপনা করার কথা। মজার ব্যাপার হচ্ছে, উভয় তারকা এবার আইফায় সেরা অভিনেতার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছবিগুলো হচ্ছে ডন-২: দ্য কিং ইজ ব্যাক ও জিন্দেগি না মিলেগি দোবারা। চলচ্চিত্রনির্মাতা দিবাকর ব্যানার্জির সাংহাই ছবির আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হবে আইফায়। আইএএনএস।