আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা কাল

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা কাল শনিবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। খবর বাসসের।