আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এটি ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কমিটির সদস্যদের সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সর্বশেষ সভা গত ১৫ সেপ্টেম্বর গণভবনে অনুষ্ঠিত হয়েছিল। বাসস।