বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা কাল সোমবার বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান হুইপ আবদুস শহীদ আজ রোববার রাতে প্রথম আলোকে এ কথা জানান।হুইপ আবদুস শহীদ ওই সভায় আওয়ামী লীগের সব সাংসদকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।