আগরতলায় শুরু হলো ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব’

ভারতের কলকাতার পর এবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে তিন দিনের এ উৎসব শুরু হচ্ছে আজ। উৎসবের ছবিগুলো দেখানো হবে আগরতলার নজরুল কলাক্ষেত্র মিলনায়তনে।এ উৎসবে দেখানো হচ্ছে তারেক মাসুদের মাটির ময়না, তৌকীর আহমেদের জয়যাত্রা, মোরশেদুল ইসলামের খেলাঘর ও আমার বন্ধু রাশেদ, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা এবং বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ১৯৭১।সম্প্রতি আগরতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উৎসবের কথা জানান নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহাবুব হাসান সালেহ।