আগরতলা বিমানবন্দরে ৫ বাংলাদেশি কিশোর আটক

বাংলাদেশি পাঁচ কিশোরকে আগরতলা বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার আটক করা হয়েছে। আজ পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, সিআইএসএফের রক্ষীরা এ কিশোরদের আটক করেন।আগরতলা বিমানবন্দরের পশ্চিম পাশের সীমানা দেয়াল ভারত-বাংলাদেশ সীমানার খুব কাছাকাছি। এ দেয়াল টপকে বাংলাদেশি কিশোরেরা বিমানবন্দরে প্রবেশ করে। গতকাল ভারতে বন্ধ থাকার কারণে নিরাপত্তাব্যবস্থা কিছুটা শিথিল ছিল। এ সুযোগে কিশোরেরা বিমানবন্দরে প্রবেশ করে।একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল বনেধর সময় বিমানবন্দরে কোনো কর্মচারী ছিলেন না। কিন্তু সিআইএসএফের রক্ষীরা হঠাত্ এ কিশোরদের রানওয়ের কাছে দেখতে পান। এ সময় তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।—পিটিআই