মুক্তিযুদ্ধের ওপর তানভীর মোকাম্মেল তৈরি করেছেন চার ঘণ্টার প্রামাণ্যচিত্র ১৯৭১। আজ প্রামাণ্যচিত্রটির দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শাহবাগ গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। আর প্রদর্শনী দুটি হবে বেলা সোয়া দুইটায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। টিকিটের বিনিময়ে দর্শকেরা এই প্রামাণ্যচিত্র উপভোগ করতে পারবেন।