আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন আগামী জুনে প্রকাশের পর জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ সোমবার নির্বাচন কমিশনে তাঁর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সরকারের কাছে নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব পাঠায়। ওই প্রস্তাবে বলা হয়েছে, ঢাকা মহানগরের আসন ১০টিতে সীমাবদ্ধ থাকবে। এ ছাড়া বিদ্যমান আইন অনুসারে প্রতিটি জেলায় ন্যূনতম দুটি আসন থাকবে।