আফগানিস্তানে বোমা বিস্ফোরণে গভর্নরসহ নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তাখার প্রদেশের একটি মসজিদে আজ শুক্রবার বোমা বিস্ফোরণে গভর্নরসহ ১৫ জন নিহত হয়েছে। প্রদেশের পুলিশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।তাখারের পুলিশপ্রধান শাহজাহান নূরি জানান, প্রদেশের রাজধানী তালুকান শহরের শিরকাত মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পার্শ্ববর্তী কুন্দুজ প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর ও মসজিদের ইমামসহ ১৫ জন নিহত হন। তবে তিনি তাখার প্রদেশের বাসিন্দা।বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাখার প্রদেশের গভর্নর আবদুল জব্বার তাকওয়া বলেছেন, কুন্দুজ প্রদেশের গভর্নরকে হত্যা করতেই এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। দ্য নিউজ অনলাইন ও আল জাজিরা