আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ১৪ জন বেসামরিক আফগান নাগরিক নিহত এবং চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমেদি জানিয়েছেন, কান্দাহার-হেরাত মহাসড়কের সংযোগস্থলে তালেবানদের পুঁতে রাখা বোমা যাত্রীবাহী একটি মিনিবাসে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।তবে তালেবানরা এ ঘটনার দায়দায়িত্ব অস্বীকার করেছে।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরীহ আফগান নাগরিকদের বোমা মেরে হত্যার বিষয়টি নির্বোধসুলভ ও অসভ্যতা। বিবিসি ও আল জাজিরা।