প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা প্রতিশোধ নিতে গিয়ে বা বিরোধী দল দমন করতে গিয়ে আমাদের শক্তি ক্ষয় করিনি। বরং আমরা আমাদের সব চিন্তা, চেতনা ও শক্তি জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যয় করেছি।’আজ শনিবার গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকদেন তিনি এ সব কথা বলেন। উল্লেখ্য, তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে আজ সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এ দিন সাংবাদিকদের কাছে বিরোধী দলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিদিন একখানা মাইক নিয়ে সত্য-মিথ্যা মিশিয়ে সমানে না বলে বরং জনগণের কল্যাণমূলক কিছু বলুন। নিশ্চয়ই ভালো পরামর্শ দিলে আমরা শুনব।