আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর আজ বৃহস্পতিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ খবর জানা গেছে।পুলিশ সদর দপ্তরের উপমহাপরিচালক (ডিআইজি-প্রশাসন) আমিনউদ্দিনকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গত রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।