উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার চার্চিল শহরের একটি সামরিক শিবিরে গতকাল শুক্রবার দুটি আত্মঘাতী বোমায় ১৮ ব্যক্তি নিহত হয়েছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। ইফতারের পরপরই হামলাকারীরা ওই সামরিক শিবিরের প্রবেশমুখে বোমার বিস্ফোরণ ঘটায়।হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে ১৬ জন সেনাসদস্য ও দুজন বেসামরিক ব্যক্তি।দেশটির ইসলামি জঙ্গিরা এর আগেও অনেক সহিংসতার ঘটনা ঘটিয়েছে। ২০০৯ সালে এক হামলায় তারা আধা সামরিক বাহিনীর ১৮ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এ ছাড়া ২০০৮ সালে বোমা হামলা চালিয়ে জঙ্গিরা ৪৮ জনকে হত্যা করে।