বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাসগুপ্ত আসামিপক্ষের আইনজীবীর যুক্তি খণ্ডন করেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ এই বিচার চলছে।ট্রাইব্যুনাল ২৩ মে পর্যন্ত বিচারের কার্যক্রম মুলতবি করেছেন। একই সঙ্গে ওই দিন আসামিপক্ষের আইনজীবীকে বক্তব্য উপস্থাপন করতে বলেছেন।