আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১১ জুন

বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে ১১ জুন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এ তারিখ ধার্য করেন।এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি খণ্ডন করেন আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী রানাদাসগুপ্ত একই দিন পাল্টা যুক্তি দেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে ট্রাইব্যুনাল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১১ জুন তারিখ ধার্য করেন।