ঢাকা আর্ট সেন্টারে ‘আনটাইটেল্ড’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়। যুক্তরাষ্ট্রপ্রবাসী চিত্রশিল্পী আলী আকবরের এই একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী ও মনিরুল ইসলাম। প্রদর্শনী চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।