প্রযুক্তির কল্যাণে বর্তমান সময়ের মানুষ ৫০০ বছরের বেশি সময় বেঁচে থাকছেন। বক্তব্যটি ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের। বক্তব্যের সমর্থনে তিনি বলেন, একসময় সড়কপথে ফরিদপুর থেকে ঢাকায় যেতে তিন-চার দিন লাগত। এখন দু-তিন ঘণ্টায় যাওয়া যাচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের কারণে এক দিনের কাজ এক ঘণ্টারও কম সময়ে শেষ করা সম্ভব হচ্ছে। এ হিসাবে মানুষের আয়ু ৫০০ বছরেরও বেশি বেড়ে গেছে। গতকাল বিসিসির ফরিদপুর শাখা আয়োজিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফরিদপুর অফিস