আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে আগামী বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক বসবে।বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এক বিবৃতিতে দলীয় সাংসদদের এই বৈঠক উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, এটি হবে আওয়ামী লীগের সংসদীয় দলের ১২তম বৈঠক।