ইউপি নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের তফসিল ঘোষণা

দেশের ৫২টি জেলার সবগুলোয় এবং পাঁচটি জেলার আংশিক ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত এসব জেলার তিন হাজার ৮১৩টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ৭ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ মে থেকে ১৯ জুন।