ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ৩

ইন্দোনেশিয়ার দক্ষিণ উপকূলের কাছে একটি নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ওই নৌকায় ১৭০ জন শরণার্থী ছিল। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, নৌকার যাত্রীরা আশ্রয়ের সন্ধানে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল। নৌকাটি ইন্দোনেশিয়ার কাছাকাছি পৌঁছার পর গতকাল রাতে গভীর সমুদ্রে ডুবে যায়। এ ঘটনার পর স্থানীয় জেলেরা রাতভর চেষ্টা চালিয়ে ১৫৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশ ইরান ও শ্রীলঙ্কার নাগরিক। এখনো ১০ জন নিখোঁজ রয়েছে।