ইরাকের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি বাজারে গতকাল শুক্রবার দুটি বোমা বিস্ফোরণে ৪২ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে। পার্লামেন্টের প্রাথমিক নির্বাচনের ফলাফল প্রকাশের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটেছে বলে প্রদেশটির নিরাপত্তা অফিসের একটি সূত্র জানায়।সূত্রটি আরও জানায়, বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত খালিস শহরে একটি গাড়িবোমা ও রাস্তার পাশে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। — রয়টার্স