ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভ্যালে আজ সোমবার এ কথা জানান।গুইডো বলেন, ‘পরমাণু ইস্যুতে সমঝোতার পথ আরও দৃঢ় করতে আমরা পরবর্তী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছি।’ রয়টার্সের খবরে বলা হয়, ইরানের ব্যাংকিং ও শিল্প খাত এবং নৌ-চলাচলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইইউ। এ নিষেধাজ্ঞা আরোপ হবে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর অন্যতম কঠিন পদক্ষেপ। ইরানের যুদ্ধে যাওয়ার ইঙ্গিত এবং পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক তত্পরতা বন্ধ হওয়ার পর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত হয়।