ঈদ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে কাল সোমবার থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই সময় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস ও বন্দরবিষয়ক সম্পাদক মো. জামিল হোসেন প্রথম আলোকে বলেন, আগামী ৩ সেপ্টেম্বর বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনেও কাজ চলবে।