সিরাজগঞ্জে উল্লাপাড়ার মাটিকোরা গ্রামে খাস জমির পাকা ধান কাটাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গ্রামের আবদুল্লাহ ও কোরবান খানের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে রহমত আলী, আবদুল ও সাদ্দাম হোসেনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।