অনেক দিন পর একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউড তারকা জুলিয়া রবার্টস। ল্যারি ক্রেমারের দ্য নরমাল হার্ট অবলম্বনে ছবিটি তৈরি করবেন রায়ান মারফি। এতে জুলিয়ার সঙ্গে অ্যালেক ব্যাল্ডউইন ও মার্ক রাফালো অভিনয় করবেন। গত শতাব্দীর আশির দশকে নিউইয়র্কে দেখা দেওয়া এইচআইভি/এইডস সংকট নিয়ে ছবির কাহিনি। মার্ক রাফালো এর মধ্যে ছবিতে অভিনয়ের চুক্তিতে সই করেছেন। ছবিতে এমা ব্রুকনার নামের একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন জুলিয়া। এএনআই।