একাত্তরে পিরোজপুরে ৩০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: তদন্ত দল

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে ৩০ হাজার মানুষকে হত্যা করেছে মানবতাবিরোধী অপরাধীরা। আজ বুধবার পিরোজপুর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কর্মকর্তারা এ তথ্য জানান।তদন্ত দলের প্রধান সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলাল উদ্দিন জানান, পিরোজপুর সদর ও স্বরূপকাঠিতে ১৮টি বধ্যভূমি আছে। এর মধ্যে পিরোজপুরে আটটি ও স্বরূপকাঠিতে ১০টি। তিনি আরও বলেন, এ পর্যন্ত পিরোজপুর ও জিয়ানগরে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্যদের বিরুদ্ধে করা দুটি হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।