এবারও না...

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গত শনিবার পঞ্চম দফার ভোট গ্রহণে পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রের নতুনডি গ্রামের ৫৮৫ জন মুসলিম নারী ভোটারের একজনও ভোট দেননি। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এ গ্রামের কোনো মুসলিম নারী ভোট দেননি। কেননা এ গ্রামের মুসলিম নারীরা পরপুরুষের সামনে বের হন না। তবে এবার নির্বাচন কমিশন পৃথক নারী বুথ, নারী কর্মী, নারী কর্মকর্তা ও নারী পুলিশ মোতায়েন করেছিল। কিন্তু তার পরও সাড়া মেলেনি। কলকাতা প্রতিনিধি