এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার

দ্বাদশ বছরের মতো এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার প্রদানের জন্য গ্রন্থ আহ্বান করেছে এম নূরুল কাদের ফাউন্ডেশন। পুরস্কার দেওয়া হবে শিশু-কিশোর উপযোগী মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের জন্য একজন, ছড়া ও কবিতার জন্য একজন, সাধারণ গদ্য শাখায় একজন, গল্প ও উপন্যাসের জন্য একজন করে লেখককে এবং প্রচ্ছদ ও অলংকরণের জন্য একজন শিল্পীকে। গল্প-উপন্যাসের জন্য পুরস্কারের নাম ‘এম নূরুল ইমান খান সম্মাননা’। ২০১০ সালের ২৬ মার্চের পরবর্তীকালে প্রকাশিত প্রথম সংস্করণের গ্রন্থ পুরস্কারের জন্য গৃহীত হবে। লেখকের এক কপি জীবন বৃত্তান্ত ও চার কপি বই ২৭ ডিসেম্বরের মধ্যে মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নূরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার (অষ্টম তলা), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।