ঝালকাঠি জেলায় ২০১০ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী আলী হায়দারকে গতকাল শনিবার তার শরীরের ওজনের সমপরিমাণ মুদ্রাবৃত্তি দিয়েছে ডব্লিউ ডব্লিউ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। জেলার রাজাপুর উপজেলার আফছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে আলী হায়দার জেলায় প্রথম এবং বরিশাল বোর্ডে ১২তম স্থান অর্জন করে। তার শরীরের ওজন ৪৮ কেজি। পাঁচ টাকা মূল্যমানের মুদ্রার ৪৮ কেজিতে ৩০ হাজার টাকা হয়। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এম আনোয়ার হোসেন গতকাল আলী হায়দারকে বৃত্তির ৩০ হাজার টাকার চেক তুলে দেন। ঝালকাঠি প্রতিনিধি