পাকিস্তানের বৃহত্তম বন্দর শহর করাচিতে অবস্থিত দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের প্রবেশমুখে আজ বৃহস্পতিবার আত্মঘাতী হামলা হয়েছে। এতে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কর্মকর্তারা জানান, করাচিতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের প্রবেশমুখে এক আত্মঘাতী বোমা হামলাকারী তার গাড়ি নিয়ে গিয়ে এ বিস্ফোরণ ঘটায়। ওই গাড়িতে প্রায় ১০০ কেজি বিস্ফোরক ছিল। গাড়িটি সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের প্রবেশমুখে প্রচণ্ড জোরে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে।২০১১ সাল থেকে পাকিস্তানের সামরিক বাহিনী ও সামরিক স্থাপনার ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটছে।