কলকাতা ও কেরালা উৎসবে ‘গেরিলা’

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গেরিলা ভারতের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। উৎসব দুটি অনুষ্ঠিত হবে কলকাতা ও কেরালায়। কলকাতা উৎসব ১০-১৭ নভেম্বর এবং কেরালা উৎসব হবে ৯-১৬ ডিসেম্বর। গেরিলার ভারতীয় প্রিমিয়ার হচ্ছে কলকাতার নন্দনে ১১ নভেম্বর বিকেলে। দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হবে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর।উৎসবে প্রতিযোগিতামূলক এশিয়ার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। এই বিভাগে ১৫টি ছবি প্রদর্শন করা হবে।গেরিলা ছাড়াও কলকাতা উৎসবে বাংলাদেশের রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান ও নূরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার প্রদর্শিত হবে।