কসবায় আগুন লেগে একই পরিবারের দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে গতকাল সোমবার রাতে কৃষক কবির হোসেনের ঘরে আগুন লেগে একই পরিবারের দুজন নিহত ও একজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, কৃষক কবির হোসেনের মেয়ে রোজিনা আক্তার আগুনের কুপিতে কন্টেইনার থেকে ডিজেল ঢোকানোর সময় আগুন লেগে যায়। এ সময় কবির হোসেনসহ তিনজন আহত হন। তাঁদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আজ মঙ্গলবার সকালে কবির হোসেনের ছেলে কালু মিয়া (১০) ও মেয়ে রোজিনা আক্তার (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। কবির হোসেন (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। নিহত ভাই-বোনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।